ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কেরানীগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচা খালপাড় এলাকা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। ১ অক্টোবর রোববার সকাল ৭.৩০ মিনিটে আমবাগিচা এলাকার খালপার রাস্তার উপর থেকে মরদেহটি উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। এ সময় যুবকের পরনে ছিল আকাশি রঙের স্টেপ গেঞ্জি ও থ্রি কোয়ার্টার প্যান্ট। ওই যুবকের পাশে পড়ে থাকা একটি পলিথিন ব্যাগ থেকে আলু-পিঁয়াজের মেমো উদ্ধার করা হয়।


দক্ষিণ কেরানীগঞ্জ থানার এস আই মো. জাকির হোসেন জানান, ভোরে রক্তাক্ত অবস্থায় এক যুবককে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে আমরা দ্রুত সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠাই। প্রাথমিকভাবে সে ছিনতাইয়ের কবলে পড়েছিল বলে মনে করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে নিহতের স্বজনদের কোনো খোঁজখবর পাওয়া যায়নি।

ads
ads
ads

Our Facebook Page

↑